বেনাপোল আমড়াখালী বিজিবির চেকপোস্ট থেকে হুন্ডির টাকা পাচারের সময় এমএম পরিবহন ও মোটরসাইকেল থেকে ১০ লাখ টাকা সহ ৪জনকে আটক করেছে বিজিবি।

আটকৃকতরা হলেন, বালুন্ডা গ্রামের মৃত ইনছার আলীর পুত্র সাহেব আলী (২৬), মাদারীপুর আদমপুর গ্রামের শামছুউদ্দিন ফকিরের পুত্র পলাশ (৩৫), বরিশাল কলস গ্রামের মন্টু লাল দাসের পুত্র শিপন দাস (৩৮), শার্শার আমড়াখালী গ্রামের হযরত আলীর পুত্র মহিবুর রহমান (৩৫)। সোমবার ১১ই মার্চ দুপুর ২টার সময় তাদেরকে আটক করে।

বিজিবি জানায়, বেনাপোলের বিএসবির হাবিলার রেজাউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বেনাপোল আমড়াখালী নামক চেকপোষ্ট থেকে এমএম পরিবহন থেকে দুইজন অপরদিকে মোটরসাইকেল থেকে দুইজনকে আটক করে ৷ পরে আটককৃত চারজনের শরীরের তল্লাশি করে যথাক্রমে ছয় লাখ ও চার লাখ টাকা মোট বাংলাদেশী ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি এসি) জানান, বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ১০ লক্ষ হুন্ডির টাকাসহ ৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত টাকা, মোটর সাইকেলসহ আসামি চারজনকে বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্থান্তর করা হবে।

নাছির/বিল্লাহ