অস্ত্রসহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের দস্যু দল 'মাস্টার বাহিনী'।
রোববার ভোর ৬টায় র্যাবের কাছে এ দস্যু দলের ৭ সদস্য আত্মসমর্পন করে।
এর মধ্যে সোহাগ, সুজন ও মাস্টার বাহিনীর কাদের মাস্টারের নাম পাওয়া গেছে।
কাদের বাগেরহাট জেলার রামপাল উপজেলার কাটাখালী গ্রামের লতিফ শেখের ছেলে বলে জানিয়েছে র্যাব।
বরিশাল র্যাব-৮এর সিও লে. ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে সাতজন ৪৪টি অস্ত্র জমা দিয়েছেন। দুপুরে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে।
এর আগে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা র্যাব-৬ জানায়, রোববার বাগেরহাটের মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে মাস্টার বাহিনী দস্যুরা।
এমবি





