বগুড়ার ধুনট পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক চপল মাহমুদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে ধুনট এনইউ উচ্চ পাইলট বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চপল মাহমুদ পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

ধুনট থানার ওসি মোজ্জাফর হোসেন জানান, চপল মাহমুদের বিরুদ্ধে মারপিট ও সন্ত্রাসী কার্যকলাপসহ তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৭ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস