চট্টগ্রামের কোতোয়ালী থানার শাহ আমানত মার্কেটের সামনে মো. অলি (২৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
গামের্ন্টস ব্যবসায়ী অলি নগরীর নন্দনকানন এলাকার বাসিন্দা। তিনি সাতকানিয়া উপজেলার ডা. আবু তাহেরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, আমতল এলাকার শাহ আমানত মার্কেটের সামনে রাত সাড়ে নয়টার দিকে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত মো. অলিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।
কেএইচ





