গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গাছ থেকে পড়ে হেনা মিয়া (৫০) নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, শুক্রবার প্রতিবেশি লাজু মিয়ার আম গাছের ডাল কাটতে গেলে আকষ্মিকভাবে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সে ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

ছাদেকুল/এমবি