রাজধানীর শাজাহানপুরে শান্তা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে।

আজ (২০ জানুয়ারি) রোববার সন্ধ্যার দিকে শাজাহানপুর বাগিচা এলাকায় এই ঘটনা ঘটে।

শান্তা আক্তার খিলগাঁওয়ের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না-তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

এমবি