২০১৫ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে টাঙ্গাইলের কালিহাতীতে প্রথম হয়েছে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে ১১ জনের গোল্ডেন "এ প্লাস"সহ মোট ৩৪ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৭.৬ শতাংশ।
এলেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় মোট ১শ' ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১শ ২২ জন কৃতকার্য হয়। বাকি ৩ জন পাশ করতে পারেনি। এমন ফলাফলে বেশিরভাগ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা খুশি।
কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বললে তারা জানান, ছেলে-মেয়েদের সাফল্যে আমরা অনেক খুশি। এজন্য আমরা স্কুলের শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এই স্কুলের শিক্ষার্থীরা আরো ভাল ফলাফল করবে বলে আমরা আশা করছি।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী হাবিব জানান, "শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের গাইড লাইনে চলার ফলে আমি ভাল ফলাফল করতে পেরেছি।"
ভাল ফলাফলের কারণ হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম জানান, "শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করেছে এবং আমাদের শিক্ষকদের কঠোর পরিশ্রম করেছেন।"
অন্য দিকে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা জানান, "শিক্ষকদের একান্ত প্রচেষ্টা এবং পরীক্ষা শুরুর আগের তিন মাস পরীক্ষার্থীদের আবাসিকে রেখে পড়ালেখা ব্যবস্থা করার ফলেই এই সাফল্য এসেছে।"
জেডআই





