কিশোরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
আজ (বুধবার) দুপুরে জেলার নিকলী উপজেলার হাওরে ও পাকুন্দিয়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদ পাড়ার মাঈন উদ্দিনের ছেলে শাহ জালাল (২৫) ও পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া এলাকার সুধীর চন্দ্র বর্মণের স্ত্রী দিপালী রানী বর্মণ (৩৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদ পাড়ার শাহ জালাল বাবার সাথে হাওরের জমি থেকে ইঞ্জন চালিত ট্রলি দিয়ে ধান আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া এলাকায় দিপালী রানী বর্মণ বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। দিপালীকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তানভীর/এমবি





