টাঙ্গাইলের কালিহাতীতে কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এলেঙ্গা অঞ্চলের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এলেঙ্গা শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক হাসান হাফিজুর রহামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নয়া মিয়া, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু.নাজমুল করিম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী মোল্লা, কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক প্রমুখ ।

অনুষ্ঠান পরিচালনা করেন শামসুল হক কলেজের গ্রন্থাগারিক লুৎফর রহমান।

এমকে