সিরাজগঞ্জ সদর উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১২ গ্রাম হেরোইনসহ ফজর আলী মণ্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

রোববার (০৩ জুলাই) বিকেলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফজর আলী মণ্ডল সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের মৃত সাবেদ আলী মণ্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (০২ জুলাই) গভীর রাতে বাজার ভদ্রঘাট এলাকায় হ্যাপি সু-স্টোরে অভিযান চালানো হয়। এসময় ১১২ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং তিন হাজার টাকাসহ ফজর আলী মণ্ডলকে আটক করা হয়।

উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

ওএফ