ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎসবিজ্ঞান অনুষদের উদ্যোগে “জাতীয় মৎস সপ্তাহ-২০১৫” উপলক্ষ্যে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্তকরণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে ‘বাংলাদেশে মাছ চাষের বর্তমান অবস্থা: বাকৃবির বার্তা’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
মাৎস্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবদুর রহমান সরকার, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস আলী ও বাকৃবি রিসার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসান।
উপস্থিত ছিলেন- উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবদুর রহমান সরকার, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস আলী ও বাকৃবি রিসার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সরকারের মৎস্য সম্পদ অধিদপ্তর ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে দুপুর ১টার দিকে ক্যাম্পাসে মাছ চাষ বিষয়ক ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বিভিন্ন মাছের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়।
র্যালিটি মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস আলী সেখানে দেশীয় বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
এসএইচ





