নড়াইল ও কালিয়ায় প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) রিটানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাস পেয়েছেন নৌকা, বিএনপির মনোনীত প্রার্থী জুলফিকার আলী ধানের শীষ, জাসদের সৈয়দ আরিফুল ইসলাম পান্ত মশাল, জাতীয় পাটির (এরশাদ) ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল, ওয়ার্কার্স পার্টির পারভেজ আলম বাচ্চু হাতুড়ি, এনপিপি আনোয়ার হোসেন খান আম প্রতীক পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্রপার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস নারকেল গাছ, অপর স্বতন্ত্র প্রার্থী সরদার আলমগীর হোসেন আলম পেয়েছেন জগ প্রতীক।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়।

কালিয়া পৌরসভায় মেয়র পদে ৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী বিএম এমদাদুল হক টুলু নারকেল গাাছ, ফকির মুশফিকুর রহমান লিটন চামচ, শেখ লায়েক হোসেন মোবাইল ফোন, সোহেলী পারভীন নিরি জগ ও এসএম ইকরাম রেজা হ্যাঙ্গার প্রতীক পেয়েছেন।

কালিয়ায় সাধারণ কাউন্সিলর পদে ৩১ প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এসএইচ