সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদ্রাসা অধ্যক্ষসহ ২৮ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযানে জেলার আট থানার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে- সাতক্ষীরা সদর থানার আমতলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াতকর্মী মোমতাসিন বিল্লাহ, তার স্ত্রী রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জামায়াতের রোকন মোসলেমা খাতুন ও একই গ্রামের জামায়াতের রোকন আয়শা খাতুনসহ ১৩ জন।

এছাড়া কলারোয়া থানায় তিনজন, তালা থানায় তিনজন, কালিগঞ্জ, শ্যামনগর ও দেবহাটায় একজন করে, আশাশুনিতে চারজন ও পাটকেলঘাটায় দুজন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমএনজে