জঙ্গিবাদরা যাতে দেশে আর কোনো অরাজকতা না করতে পারে সেজন্য পুলিশ বাহিনী সার্বক্ষণিক সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছেনপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক

বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে কমিউনিটি পুলিশিং এর সমাবেশে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘দেশে জঙ্গিবাদের প্রতিটি ঘটনা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী উদঘাটন করেছে। জঙ্গিরা কখনই নিজ এলাকায় তৎপরতা চালায় না। ভিন্ন এলাকায় গিয়ে তারা তৎপরতা চালায়।

তাই অপরিচিত কেউ আপনার এলাকায় এলে, বাসা ভাড়া নিয়ে থাকলে তার প্রতি নজর রাখুন এবং আইনশৃঙ্ঘলা বাহিনীকে সহযোগিতা করুন। জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে নেই। এই ম্যাসেজ ছড়িয়ে দিন সারা দেশে।’

এমকে