চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজন নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার লোহাগড়া উপজেলার আদুনগর ইউনিয়নের সিপাহীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান বলেন,সিপাহীপাড়া গ্রামের এক দিনমজুরের ঘরে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। এতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়েসহ একই পরিবারের চারজন মারা যান।তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তিনি জানাতে পারেননি।
[b]চট্টগ্রাম, ৩ এপ্রিল (টাইমনিউজকবিডি.কম) // জেএ[/b]