সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় দুবাই প্রবাসীর লাগেজ থেকে বিধিবর্হিভূতভাবে আনা ৩ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৩৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ওমর মবিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৫২ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে দুবাই প্রবাসী সিলেটের বিশ্বনাথ উপজেলার ইসলামাবাদ গ্রামের কটু মিয়ার ছেলে রাজু মিয়ার লাগেজ স্ক্যান করে ৩৫০ গ্রাম ওজনের ৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে সেগুলো আটক করা হয়।

২৩ আগস্ট দুবাই থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসা একটি ফ্লাইটে একইভাবে যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৮ পিস স্বর্ণের বার, ১৭টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ মেমোরি কার্ড উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ