হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস হলের সামনে থেকে দুই কেজি স্বর্ণসহ মো. রনি নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদফতর।
সোমবার ভোর রাতে তাকে আটক করা হয়।
শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের পরিচালক মহিনুল খান জানান, সোমবার ভোরে মো. রনি নামের ওই যাত্রীকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে দুই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় এক কোটি টাকা।
উদ্ধারকৃত স্বর্ণ দুবাই থেকে আসা বলেও জানান তিনি।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





