বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্যনিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মাদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) তার মৃত্যু হয়।   ।

প্রসঙ্গত, এর আগে ৯ জানুয়ারি নাজমুল আহাসানসহ চার বিচারপতি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরদিন ৯ জানুয়ারি শপথ নেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় শপথ নিতে পারেননি তিনি।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

নাজমুল আহাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমআর