রাজধানীর গেন্ডারিয়ার বাগিচা এলাকায় কাপড় ব্যবসায়ী ওমর ফারুককে (৩০) হাত-পা বেঁধে চোখ উপড়ে নেয়ার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। তাকে আগারগাঁওয়ের চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওমর ফারুকের বাবা হাফিজ উদ্দিন অভিযোগ করেন, সকাল ৭ টায় গেন্ডারিয়ার বাসা (৮৭/সি) থেকে হেঁটে বাগিচা এলাকায় ফারুকের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় ওমর ফারুকের হাত-পা বেঁধে তার চোখ তুলে নেয়ার চেষ্টা করে তারা।
তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত আগারগাঁও চক্ষু হাসাপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
জেএ





