বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক-আইজিপি পদে নিয়োগে পেয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

তিনি বর্তমান আইজিপি এ কে এম শহিদুল হকের স্থলাভিসিক্ত হবেন। আগামী ৩১ জানুয়ারি শহিদুল হকের মেয়াদ শেষ হচ্ছে।