পেট্রল বোমায় দগ্ধ ট্রাকচালক সেলিম রেজা (২৬) নামের আর একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মাদ্রাসা এলাকায় বুধবার গভীর রাতে অবরোধকারীদের পেট্রল বোমায় দগ্ধ হন সেলিম।

তার চাচা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসমাইল হোসেন জানান, নওগাঁর মহাদেবপুর থেকে আলু নিয়ে ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের পিঠালিতলা এলাকার সেতাবুর রহমানের ছেলে সাহেব আলী (৪০)। ফেরার পথে গোমস্তাপুরের মাদ্রাসার মোড় এলাকায় অবরোধকারীদের পেট্রোল বোমা হামলার শিকার হন।

এ ঘটনায় ব্যবসায়ী সাহেব আলীর সঙ্গে দগ্ধ হয়েছেন ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের জালমাছমারি এলাকার আলাউদ্দিনের ছেলে সেলিম (২৬) ও হেলপার একই জেলার শিবগঞ্জ এলাকার ওমর আলীর ছেলে ফিরোজ (৩০)।

রামেক হাসপাতাল বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, ট্রাকচালক সেলিমের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেলিম মারা যান।

এমকে