রাজধানীর নবাবপুরে টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে তিনি জানিয়েছিলেন, রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এবিএস