একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীককে কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব-১।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর ইস্কাটনের নিজ অফিস থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব কার্যালয়ে নেয়া হয়।

এ বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল গোলাম সারোয়ার জানান, বাংলাদেশে ক্যামেরনের ‘কালু বাহিনী’ নামে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তারা ইন্টারনেটের মাধ্যমে সরলমনা মানুষদের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। একজন ভিকটিম র‌্যাবের কাছে অভিযোগ করেছেন যে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তিনি আড়াই কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন।  এরই ভিত্তিতে র‌্যাব বিষয়টি তদন্ত শুরু করে।

ওই চক্রটি হাবিবুল আলমের মোবাইল ফোনে ম্যাসেজ আদান করেছে এমন তথ্য পেয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে। তিনি আরও জানান, তাকে গ্রেফতার দেখানো হয়নি। শুধু জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তিনি নিজেও প্রতারণার শিকার কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

হাবিবুল আলমের বোন অধ্যাপক শাহিন আলম সাংবাদিকদের জানান, দুপুরে র‌্যাবের পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা জানতে পারি র‌্যাব-১ এর সদস্যরা তাকে নিয়ে গেছেন। হাবিবুল আলম একাত্তরে ঢাকায় অভিযান পরিচালনাকারী গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন।

এমবি