কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৪৭ বারের মতো পিছিয়েছে। প্রতিবেদনটি জমা দেওয়ার জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। 

বুধবার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এ ঘটনা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে।  ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। 

এমআর