জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে নিরাপত্তা অবনতির আশঙ্কায় সিলেটে জিরো টলারেন্সে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য নেওয়া হযেছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
বিভাগজুড়ে নিরাপত্তায় থাকবে সাত সহস্রাধিক পুলিশ। সেসঙ্গে মঙ্গলবার রাত থেকেই সাদা পোশাকে মাঠ চষে বেড়াচ্ছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সঙ্গে থাকছে এপিবিএন, রিজার্ভ ফোর্স, বিজিবি ও র্যাবব ।
নগরী, জেলা ও উপজেলা সদরগুলোতে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
ইতোমধ্যে নগরী ও জেলা-উপজেলা সদরগুলোতে চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, জেলা পর্যায়ে সহস্রাধিক পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা, আরও প্রায় ৫শ‘ এপিবিএন ও রিজার্ভ ফোর্স মাঠে নামানো হয়েছে। একই সঙ্গে র্যাশব সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানান তিনি।
সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিভাগীয় শহর ছাড়াও প্রতি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এছাড়া সিলেট নগরীতে ২ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে।
তিনি বলেন, মেট্টোপলিটন ও জেলা পুলিশ থেকে ৩ প্লাটুন করে বিজিবি চাওয়া হয়েছে। সে সুবাদে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবিকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





