চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনী এলাকায় চার স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থায় চলছে ভোট গ্রহণ।
তবে চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ জাল ভোটার কে গ্রেফতার করা হলে ও যাচাই-বাচাই শেষে একজন ছেড়ে দেওয়া হয়েছে।বাকী ৩ জন কে প্রিজাইডিং অফিসারের কক্ষে আটক রাখা হয়েছে।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কড়া পুলিশ পাহারায় ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হয় বুধবার সন্ধ্যায়।
লাটিম মার্কার প্রতীকের প্রার্থী মোরশেদ বলেন এখনো পর্যন্ত সুষ্ঠ নির্বাচন চলছে। তিনি জানান, দু একটি কেন্দ্রে ধীরগতিতে ভোট নেয়া হচ্ছে।
২০দলীয় জোটের প্রার্থী ইকবাল শরীফ বলেন, নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত ভাল আছে।
তিনি জানান এলাকার সব কেন্দ্রে বহিরাগত লোকজন জড়ো হচ্ছে। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে তাঁর বিজয় নিশ্চিত বলে জানান তিনি।
উপ-নির্বাচন উপলক্ষে র্যাব-পুলিশ-বিজিবি-মোবাইল টিম সহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
চট্টগ্রাম বন্দর নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান এই উপ-নির্বাচনে মোট ৬জন প্রার্থী প্রতিধন্ধিতা করছেন।
এএস





