লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই বোতল ভারতীয় কুরেক মদসহ মারুফ হোসেন (৩০) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িমারী বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
আটক মারুফ হোসেন পাটগ্রাম সদর ইউনিয়নের মেছিরপাড় এলাকার তৈয়বর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বিজিবির বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার মোহন লাল জানান, দুপুরে মারুফ হোসেন মুংলীবাড়ি থেকে ফিরছিলেন। বিজিবি ক্যাম্পের সামনে সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়।
এ সময় তার কাছ থেকে দুই বোতল ভারতীয় কুরেক মদ উদ্ধার ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে পাটগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করবে বলে জানান সুবেদার মোহন লাল।
এমবি





