জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের বেতন থেকে ১০ শতাংশ না কাটতে সরকারকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য হোসনে আরা বেগম বলেন, “গত বছর বাংলাদেশের শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শনে যখন কমিটি কঙ্গো ও আইভরি কোস্ট সফর করে, তখন সেখানে কর্মরত শান্তিরক্ষীরা বিষয়টি কমিটির কাছে উত্থাপন করে। সেই পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করা হয়েছে।”

গত বছরের ৩১ ডিসেম্বরের হিসাবে জাতিসংঘের ১৬টি মিশনে মোট ১ লাখ ২৫ হাজার ৯৭ জন শান্তিরক্ষী কাজ করছেন, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি- আট হাজার ৪৯৬ জন।

শান্তি মিশনে থাকা এই বাংলাদেশিদের মধ্যে ৭ হাজার ২৫৫ জন সশস্ত্র বাহিনীর, এক হাজার ১৭২ জন পুলিশ এবং ৬৯ জন সামরিক বিশেষজ্ঞ রয়েছেন।

দীর্ঘ দেনদরবারের পর ২০১৩ সালে শান্তিরক্ষীদের বেতন পৌনে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।

হোসনে আরা বেগম বলেন, “যেহেতু তারা সেখানে অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন, সেজন্য তাদের বেতন থেকে ১০ ভাগ কেটে না নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।”

বৈঠকে উপস্থিত সংসদীয় কমিটির একজন সদস্য বলেন, “কমিটির বৈঠকে আমরা বাংলাদেশি শান্তিরক্ষীদের দাবি অনুযায়ী সুপারিশ করেছি। সরকার এখন বিষয়টি বিবেচনা করে দেখবে। যেহেতু তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন, সেজন্য তাদের বেতন থেকে কর্তন না করাই ভালো। আর এখনতো আমাদের অর্থনৈতিক উন্নয়নও ভালো হচ্ছে।”

সংসদে উত্থাপিত ‘প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬’ এবং ‘প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬’ এর প্রতিবেদন এ বৈঠকে চূড়ান্ত করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশ নেন।

প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এআই

শান্তিরক্ষীদের বেতন না কাটার সুপারিশ সংসদীয় কমিটির
শান্তিরক্ষীদের বেতন না কাটার সুপারিশ সংসদীয় কমিটির শীর্ষ নিউজ ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের বেতন থেকে ১০ শতাংশ না কাটতে সরকারকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

- See more at: http://www.sheershanewsbd.com/2016/02/17/117073#sthash.0pPoQgLx.dpuf