ঢাকায় অধ্যয়নরত রংপুরের ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিত্বকারী সামাজিক সংগঠন রংপুর জেলা ছাত্রফোরামের উদ্যোগে, ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৬মে) রাজধানীর মহাখালী একটি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন ঢাকাস্থ রংপুর ছাত্র ফোরাম।
ফোরামের সভাপতি মীর মেহেদী হাসান মাসুদের সভাপতিত্বে, সহ:সভাপতি হাসিবুর রহমানের সঞ্চালনায়, সেক্রেটারি বেলায়েত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আনোয়ারুল ইসলাম রাজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, স্থায়ী পরিষদ সদস্য ইবনে করিম মিঠু, আল- আমিন হাসান, ইঞ্জিনিয়ার ই,কে পরাগ, ফোরামের উপদেষ্টা সদস্য রাজিবুর রহমান পলাশ ও এ্যাড আবু তাহেরসহ অনন্য উপদেষ্টাবৃন্দ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ফোরামের আগামীর পথচলা ও রংপুরের প্রান্তিক মানুষের গুনগত শিক্ষারমান এবং ঢাকাস্থ ছাত্রদের সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও অতিথিবৃন্দ ফোরামের উত্তরাত্তোর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য যে, ঢাকাস্থ রংপুর জেলা ছাত্র ফোরাম মূলত একটি সামাজিক, শিক্ষা ও ছাত্রকল্যাণ মূলক সংগঠন।
ঢাকাস্থ রংপুরের শিক্ষার্থীদের নিয়ে, ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম, ফ্রি ব্লাড গ্রুপিং,শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ সামাজিক কাজ করে থাকে এ সংগঠন।
শান্ত/এসএম





