লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে পৌরকর্মচারী লাঞ্চিত করার প্রতিবাদে পৌর কার্যালয়ের সামনে বাইপ্রাস সড়কে ঝাড়ু মিছিল করেছে।

আজ (রোববার) দুপুরে পৌরকর্মচারী পরিষদের উদ্যোগে এই ঝাড়ু মিছিলটি করা হয়। মিছিলটি পৌর শহরের পুলিশ চত্তর থেকে শুরু করে পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে পৌরকর্মচারী পরিষদের সভাপতি জাকির হোসেন হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসচিব জাকির হোসেন, প্রকৌশলী মোতাহের হোসেন, পৌরকর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাহার, যুগ্নসাধারণ সম্পাদক ফিরোজ আলম, কোষাধ্যাক্ষ হানিফ পাটোয়ারী, ইব্রাহিম মিয়া, শরীফ হোসেন প্রমূখ।

বক্তরা বলেন, খোরশেদ আলমের উপর পুলিশের পাশবিক নির্যাতনের প্রতিবাদে শনিবার থেকে রোববার বিকেল পর্যন্ত কর্মবিরতি ঘোষনা করেন। আগামী দু’দিনের মধ্যে ঘটনার সাথে জড়িত পুলিশ অফিসারকে প্রত্যাহার করা না হলে মঙ্গলবার থেকে অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষনা করেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে পৌরসভার গার্ভেজ ট্রাক চালক খোরশেদ আলম ময়লা আবর্জনা নিয়ে চৌমুহনি বাজার সংলগ্ন ফেলে ফেরার সময়ে খাদ্য গুদাম চত্তরে সামনে জ্যামে পড়ে। ওই সময়ে পুলিশের উপ-পরিদর্শক সঙ্গীয় ফোর্স নিয়ে চলন্ত গাড়ী থামিয়ে জনসম্মুখে টেনে-হিঁচড়ে গাড়ী থেকে নামিয়ে খোরশেদ আলমকে কিলগুষি, লাথি মারতে থাকে। এ সময়ে সিএনজি চালক রফিক, সাহিন বাধা দিলে পুলিশ তাদের উপর চওড়া হয়।

এমবি