সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্বের জেরে বদলি করা হয়েছে ইউএনও আব্দুল্লাহ আল মামুনকে।

তাঁর বিরুদ্ধে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের নামে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন তালুকদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার অপসারণ দাবি করেন স্থানীয় আওয়ামীলীগের একাংশ, শিক্ষক সমাজ, সাদুল্যাপুর বণিক সমিতি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ওয়ার্কাস পাটি ও কমিউনিষ্ট পার্টি।

এসবের পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ইউএনও আব্দুল্লাহ আল মামুন তালুকদারকে সাদুল্যাপুর উপজেলা থেকে রৌমারী উপজেলায় বদলি করা হয়েছে।

 

এমআইএস।