মঙ্গলবার বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫।এ আয়োজন উপলক্ষে সোমবার ২ (ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় জেলা প্রশাসক মো: শহিদুল আলম তার কার্যালয়ে’র সভাকক্ষে একটি সংবাদ সম্মেলন করেন।
ওই সময় তিনি জানান, ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে আগামী ৫ ফেব্রুয়ারী-২০১৫ পর্যন্ত নগরীর টাউন হলে ডিজিটাল মেলা চলবে। সেখানে অনলাইনে জমির পর্চা ,ই-সেবা,মোবাইল ব্যাংকিং,আউট সের্সিং,ন্যাশন্যাল পোর্টাল,ফ্রেম ওয়ার্ক,জাতীয় ই-তথ্য কোষ,মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনি ও আলোচনা হবে।
৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বরিশাল ৫ আসনের সাংসদ জেবুন্নেচ্ছা আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্ভোধন করবেন।প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই ডিজিটাল মেলা চলবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো:আবুল কালাম আজাদ।
ইআর





