জেলার গোয়েন্দা পুলিশ আলমডাঙ্গা উপজেলার মধুপুর থেকে আমিরুল ইসলাম (৪৫) নামে অপহৃত এক কৃষককে উদ্ধার করেছে। একই সাথে মোটরসাইকেলসহ অপহরণকারী ইনতাজ হোসেনকেও আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়। অপহৃত আমিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের মৃত আমোদ আলী মন্ডলের পুত্র। আটক অপহরণকারী একই উপজেলার খেজুরতলা গ্রামের বাসিন্দা।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে আমিরুল বাড়ির কাছের একটি মাঠ থেকে ৪৫ হাজার টাকাসহ অপহৃত হন। অপহরণের পর অপহৃতকে এলাকার মধুপুর গ্রামের একটি বাড়িতে আটকে রেখে মুক্তিপণের টাকা দাবি করা হয়।

জেআই