সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রী কুপিয়ে হত্যা করেছেন ঘাতক স্বামী। ঘটনার পর স্বামী আশরাফুল পলাতক রয়েছেন। রোববার ভোরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান জানান, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর গ্রামের শুক্কুর আলীর মেয়ে মারুফা বেগমের (১৮) সঙ্গে বছর খানেক আগে তাহিরপুরের আনোয়ারপুর গ্রামের মৃত ওছিউদ্দিনের ছেলে আশরাফুলের বিয়ে হয়। বিয়ের পর ভালোই কাটছিল তাদের। পরে আশরাফুল আবারও বিয়ে করতে চাইলে পারিবারিক কলহের সৃষ্টি হয়। তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

তাহিরপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ হানিফ জানান, ধারালো দা দিয়ে মারুফার মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এআই