চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রত্যেক পরিবারকে নগদ দশ হাজার টাকা ৪৩টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার সকালে স্থানীয় এক মাঠে জামায়াত আমির মকবুল আহমদের নির্দেশে এই নগদ অর্থ প্রদান কর্মসূচি পালন করে বাঁশখালী উপজেলা শাখা।

বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহির উদ্দীনের সভাপতিত্বে অগ্নিকান্ডে ক্ষতিগস্থদের মাঝে নগদ অর্থ প্রদান কর্মসূচিতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাফর সাদেক।

এই সময় সংক্ষিপ্ত সমাবেশে জাফর সাদেক বলেন, জামায়াতে ইসলামী সব সময় সব সমস্যায় অতীতে ও জনগনের পাশে ছিল বর্তমানে ও আছে থাকবে। জামায়াত সব সময় জনগনের কল্যানে কাজ করে কাজ করে যাবে। তিনি আরো বলেন এই ধরনের সহযোগিতা সবসময় অব্যহাত থাকবে।

এই সময় বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুম/জারিফ