চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লাড়–য়া এলাকায় শনিবার কাঠমিস্ত্রি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলায়।
হাইমচর থানার ওসি মো. ওয়ালী উল্যাহ জানান, কাঠমিস্ত্রি হাবিব শনিবার সকালে ফরিদগঞ্জের লাড়–য়া এলাকায় একটি বাড়িতে চালের কাজ করার সময় বিদ্যুতের একটি ছেঁড়া তার চালের উপর পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাকে গুরুতর অবস্থায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএইচ





