চট্টগ্রামের বিভিন্ন থানায় শুক্রবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১০৯ জনকে আটক করেছে পুলিশ।
অভিযানে একটি এলজি ও এক রাউণ্ড কার্তুজ এবং দু’হাজার ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.শাহজাহান বলেন, অস্ত্রসহ আটক জামায়াত কর্মীর বিরুদ্ধে আগেও মামলা আছে। অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এছাড়া পুলিশ জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ১২ জন এবং সাজা পরোয়ানামূলে ৯৩ জনকে আটক করেছে।
কেএইচ





