হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানি ওষুধ জব্দ করেছে কাস্টমস ইন্টিলিজেন্স।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর থেকে এ ওষুধ জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িতদের আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস ইন্টিলিজেন্সের সহকারী কমিশনার উম্মে নাহিদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ওষুধের আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি। এর সঙ্গে কারা জড়িতে তা তদন্ত করে দেখা হবে।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই