লালমনিরহাটের আদিতমারীতে রিভলবারসহ সাইমুন ইসলাম শুভ (২৬) নামের এক কলেজছাত্রকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার রাতে উপজেলার খাতাপাড়া মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাইমুন ইসলাম শুভ লালমনিরহাট পৌরসভার বানভাসা এলাকার নুরুজ্জামান ইসলাম বাবুর ছেলে ও লালমনিরহাট সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র।
লালমনিরহাট ডিবি পুলিশের পরিদর্শক মনসুর আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে খাতাপাড়া মাজার এলাকার মাহাতাবের চায়ের দোকানে গেলে শুভ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশি রিভলবার উদ্ধার করা হয়।
আটক শুভর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।





