জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ক্যাডারের সদস্য পদে রদবদল করা হয়েছে। এছাড়া ১ জন কমিশনার, ৩ জন অতিরিক্ত কমিশনার ও ৭ জন যুগ্ম কমিশনারের দফতর বদল করা হয়েছে।

 

সোমবার বোর্ড প্রশাসন থেকে পৃথক আদেশের মাধ্যমে তাদের দফতর পরিবর্তন করা হয়।

 

মূসক বাস্তবায়নের সদস্য ফিরোজ শাহ আলমকে বোর্ড প্রশাসনে, কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য এনায়েত হোসেনকে মূসক বাস্তবায়নে, শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য হোসেন আহমেদকে শুল্ক রফতানি বন্ডে, শুল্ক রফতানি বন্ড থেকে খন্দকার আমিনুর রহমানকে কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের, বোর্ড প্রশাসনের সুলতান মো. ইকবাল সদস্য শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য বদলি করা হয়েছে।

 

এছাড়া এনবিআরে সংযুক্ত কমিশনার মাহাবুবুজ্জামানকে খুলনা ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।

 

কাস্টমস, এক্সসাইজ ভ্যাট কমিশনারেট পূর্বের অতিরিক্ত কমিশনার শওকত হোসেনকে ভ্যাট কমিশনারেট দক্ষিণে, বোর্ডের প্রথম সচিব মবিনুল কবিরকে ঢাকা কাস্টমসের অতিরিক্ত কমিশনার এবং অতিরিক্ত কমিশনার ফয়সাল মুরাদকে কাস্টমস, এক্সসাইজ ভ্যাট কমিশনারেট পূর্বের দায়িত্ব দেয়া হয়েছে।

 

অন্যদিকে সদ্য পদোন্নতি পাওয়া ৭ জন যুগ্ম কমিশনারকে বদলি করা হয়েছে।

 

এএইচ