সন্দেহভাজন ১১ যাত্রীর পাসপোর্ট জব্দ করে তাদের লিবিয়া যেতে দেয় নি পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে ফ্লাই দুবাইয়ের বিমানে চড়ে দুবাই হয়ে লিবিয়া যাওয়ার কথা ছিল তাদের।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার তারেক আহমেদ বলেন, জাল ভিসা ব্যবহার করে অবৈধভাবে মানবপাচারকারীর মাধ্যমে ১১ জন যাত্রী লিবিয়া যাচ্ছিল বলে আমাদের সন্দেহ হয়।

বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ চেক করার সময় তাদের আটক করে। তাদের পাসপোর্ট জব্দ করা হয়। পরে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি নগর পুলিশের বিশেষ শাখা তদন্ত করবে। তদন্তে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে মামলা করবে পুলিশ।

এমকে