মাগুরা জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ের নির্বাচন শান্তি পূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) মাগুরা শহরস্হ আর্দশ ডিগ্রী কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

ভোট গননা শেষে রাতে প্রিজাইডিং অফিসার এ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম মো: লালু শেখকে (গরুর গাড়ী মার্কা) সভাপতি ও মো: রবিউল ইসলামকে (ট্রাক মার্কা) সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন।

এছাড়া সহ-সভাপতি পদে টোকন মন্ডল, (তারা মার্কা) সাংগঠনিক সম্পাদক পদে মো: শাহাজান সিরাজ (চেয়ার মার্কা) কোষাধ্যক্ষ পদে খবির হোসেন (হাঁস মার্কা) লাইন সম্পাদক পদে ২জন (মো: নাজিম হোসেন মাছ মার্কা) ও মো: ফিরোজ হোসেনকে (চাকা মার্কা) বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে ৭টি পদের বিপরিতে ১৪ জন শ্রমিক নেতা এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। ১৭৩৬ জন ভোটারের জন্য ১২টা বুথে ২৪জন পোলিং অফিসার ও ১জন প্রিজাইডিং অফিসার সার্বক্ষনিক ভাবে দায়িত্বে নিয়োজিত ছিলেন।  

সাইফুল্লাহ/এমবি