দেশের উত্তরাঞ্চলে বর্ষা শেষ হতে না হতে শীতের আগমন ঘটতে শুরু করেছে। শীত ঋতু না আসতেই প্রকৃতিতে লেগেছে হিমেল শীতের আগমনী বার্তা, কুয়াশার ছোঁয়া লাগতে শুরু করেছে প্রকৃতির সর্বত্র। উত্তরাঞ্চলের প্রায় সব জেলাগুলোতে শীতের প্রভাব ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

ভারতের হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের আগমন প্রতিবছর আগেভাগেই আসে এসব অঞ্চলে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার একটু ব্যতিক্রম লক্ষ করা যাচ্ছে। সাধারণত পৌষ ও মাঘ, এই ২ মাস নিয়ে শীতকাল। এবার দেখা গেছে আশ্বিনের মাঝামাঝিতেই শীতের আগমন ঘটেছে।

যদিও পৌষ মাসের আগে কার্তিক ও অগ্রাহায়ণ মাস অর্থাৎ হেমন্তকাল পরেই আসে। তবুও বলা যায়, এবারের শীতের আগমন প্রায় ২ মাস আগেই ঘটেছে।

দেখা যাচ্ছে, পঞ্চগড় জেলার রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে সন্ধ্যা হওয়ার পর পরই হাল্কা কুয়াশা পরতে শুরু করেছে। ফলে বর্তমানে রাতে ঘুমানোর সময় শরীরে স্বাভাবিক কাপড় থাকলেও হাল্কা কাঁথা বা কম্বল এর প্রয়োজন হয়।

ঠাকুরগাঁও সদর এর আজগর আলী(৪৫)জানান, এবার অন্য বছরের চেয়ে অনেক আগে কুয়াশা আসছে, খুব ঠান্ডাও লাগতেছে।

দিনাজপুর শহরে লোকজনের সাথে কথা বললে তারা জানান, শীত এবার ১ থেকে দের মাস আগেই আসছে। আর এবার শীতে ভালো বেচাকেনা হবে বলে জানান দিনাজপুরের পুরাতন কাপড় ব্যবসায়ী বেলাল(৫২)।

তাছাড়া রংপুর, নিলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বিভিন্নস্থানে ও শীতের কুয়াশার আগমন দেখা দিয়েছে।

এমএ