আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে ট্রাক চাপায় জয় হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শিক্ষার্থী আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ।

বুধবার বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জয় ইকরা প্রি ক্যাডেট এন্ড স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে বাইপাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকায় পৌছালে বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জয় মোটরসাইকেল সহ রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে"।

পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এস আই) একরামুল হক জানান, নিহত শিক্ষার্থী আশুলিয়ায় বেড়াতে যাওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। ঘাতক বাস ও ট্রাক চালককে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে"।

সানোয়ার/এএস