রাজস্ব বাড়াতে যে কোন জায়গায় খোঁচা দিতে হয় সেজন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার বাংলা একাডেমিতে আয়োজিত ‘বিতর্ক বিকাশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, টিউশন ফির ওপর আরোপ করা মূল্য সংযোজন করের (ভ্যাট) কারণে টিউশন ফি যাতে না বাড়ে তা প্রতিহতের ব্যবস্থা নাও।
মুহিত বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর যে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের মালিকরা দিতে চেয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নজর না দেয়, তাহলে আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলো অন্যভাবে শিক্ষার্থীদের ওপর তা চাপিয়ে দেবে।
তিনি বলেন, ফিস-টিস, ডেভলপমেন্ট ফান্ড ইত্যাদির মাধ্যমে ভ্যাটের টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে। সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে আমি বলেছি তোমরা (শিক্ষার্থী) আগামী বছরের জন্য প্রস্তুতি নাও। যাতে ভ্যাটের কারণে তোমাদের ফিস আবার না বাড়ে। এটি প্রতিহত করার প্রচেষ্টা নাও।
এআই





