চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৮৮ জনকে গ্রেফতার এবং ১১০ পিস ইয়াবাসহ ২০ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পুলিশের একটি বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন চট্টগ্রামের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাছান।
তিনি বলেন, অভিযানে জামায়াতের ১ জন ও শিবিরের ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে। এছাড়া নিয়মিত মামলায় ১৪ জন এবং ৭১ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।
এমআর





