রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন।
তারা হলেন- রাজস্থলীর বাঙ্গালহালিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র অং প্য থোয়াই মার্মা (১৮) ও জুলিমা মার্মা (১৭)।
চন্দ্রঘোনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তাদের প্রেমের বিষয়টি পারিবারিকভাবে মেনে না নেয়ার কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ বিষয়ে রাজস্থলী থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে তিনটার দিকে জুলিমা মার্মা বিষ খেয়ে মারা যান। এ খবর শুনে বৃহস্পতিবার অং প্য থোয়াই মার্মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
কেএইচ





