রাজধানীর গুলশানে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ (১৭ জানুয়ারি) রোববার ভোর ৫টার দিকে সুবাস্তু শপিংমল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার এসআই সিনথিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরের দিকে একটি চলন্ত পিকআপের ধাক্কায় ওই পথচারী নিহত হন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমবি





