বগুড়ার ধুনট উপজেলা সদর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে আধাবেলা প্রতীকী ধর্মঘট কর্মসূচি চলছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শুরু হওয়া ধর্মঘট কর্মসূচি চলবে বেলা ১১টা পর্যন্ত।
ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা জানান, বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের বিরুদ্ধে জাতীয় একটি দৈনিকে মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি আহ্বান করা হয়।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচি পালন শেষে বেলা সাড়ে ১১টার দিকে বাজারের মুক্তাঙ্গন মঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
এমই





