পাহাড়ের মানুষ বোঝা নয় বরং সম্পদ। আর এই সম্পদ তৈরীতে সকল অভিভাবকদের সর্বদা সচেতন থাকতে হবে। সচেতনতাই পারে পাহাড়ের মানুষদের সম্পদে রূপান্তরিত করতে।

শুক্রবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উচ্চ বিদ্যালয়ের  প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় তিনি আরো বলেন, অভিভাবকদের ছেলে-মেয়ের পপড়া-শুনার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। এসময় গুইমারা উচ্চ বিদ্যালয়ের জন্য অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণের ঘোষণা দেন তিনি।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান,খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, জেলা পুলিশ সুপার আলী আহম্মদ খান প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংশেইপ্রু চৌধুরী অপু,পার্থ ত্রিপুরা জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া প্রমূখ, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,হাছফড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,গুইমারা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালীতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আলাদা আলাদা ভাবে অংশ নেয়। এছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সোলস্ এর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

আবু বকর/এমআর